শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ সরকারি স্বাস্থ্যসেবায় নিয়োগ পাচ্ছে ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ, নজর বিশ্বজুড়ে ঢাকার বিভিন্ন রুটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ

বার নির্বাচনকে ঘিরে তরুণ আইনজীবীদের ইফতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৫৮৫৭ বার পঠিত

আসন্ন ঢাকা বার নির্বাচনকে সামনে রেখে তরুণ আইনজীবীদের উদ্যোগে একটি অসাধারণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) পবিত্র রমজান মাসের পবিত্রতায় এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন আইনজীবী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া টেলিফোন ও ভার্চুয়ালি যুক্ত হয়ে অনেক সিনিয়র আইনজীবী এবং নেতৃবৃন্দ এতে শরিক হন।

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের এই উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে কোনো রাজনৈতিক ব্যানার বা বক্তব্য না থাকলেও, ইফতারের পূর্বমুহূর্তে জননেত্রী শেখ হাসিনার দ্রুত সুস্থতা কামনা করে, দেশ ও জাতির কল্যাণ এবং নিহত আইনজীবীদের রুহের মাগফিরাতের জন্য মহান আল্লাহতায়ালার দরবারে আন্তরিক দোয়া করা হয়। উপস্থিত সকলে এই দোয়ায় অংশ নেন, যা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তৃণমূল নেতাকর্মীদের গভীর ভালোবাসা ও আনুগত্যের প্রতিফলন ঘটায়।

আয়োজকরা জানান, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নির্দেশনা ও নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে আগামী ঢাকা বার এবং সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্যানেলের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন। জননেত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে । তাঁর দিকনির্দেশনায় তরুণ আইনজীবীরা আরও উদ্যমী হয়ে উঠেছে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের আইনজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁরা সকলে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের আদর্শ ও লক্ষ্য অটুট রয়েছে। তরুণ প্রজন্ম এই আদর্শকে ধারণ করে দেশের আইনি অঙ্গনে আরও শক্তিশালী অবস্থান গড়ে তুলবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..