সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান মোরেলগঞ্জে জলবায়ু, পরিবেশ ও মানবাধিকার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি বরগুনার তালতলীতে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

তাড়াইলে মাইজপাড়া বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জুবায়ের আহমাদ জুয়েল (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৭৯৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৪নং জাওয়ার ইউনিয়নের মাইজপাড়ায় উৎসবমুখর পরিবেশে বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল ৫টায় জাওয়ার বাজার খেলার মাঠে এ ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। খেলাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। মাঠের চারপাশে শত শত দর্শক ভিড় জমিয়ে খেলা উপভোগ করেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ প্রদান ও খেলা উপভোগ করেন তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং ৪নং জাওয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকারিয়া খান পল্টু।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আনিছ মিয়া। টুর্নামেন্টের আয়োজন করেন মোঃ আনোয়ার হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মাইজপাড়া মহল্লাবাসী।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। খেলাটি আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
খেলার নির্ধারিত সময়ে বিবাহিত দলের বিপক্ষে অবিবাহিত দল চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে। বিবাহিত দল ২টি গোল করলেও অবিবাহিত দল ৪টি গোল করে বিজয় নিশ্চিত করে।

স্থানীয়রা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলে এবং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। টুর্নামেন্ট শেষে আয়োজকরা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..