বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়

আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৮১৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচে নসরতপুর ইউনিয়ন পরিষদকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সান্তাহার পৌরসভা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সান্তাহার আধুনিক স্টেডিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা সান্তাহার পৌরসভা একের পর এক আক্রমণ চালিয়ে নশরতপুরের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

খেলা শেষে মাঠে নেমে বিজয়ী দলের খেলোয়াড়দের স্বাগত জানান সান্তাহার পৌরসভার প্রশাসক মাসুমা বেগম এবং সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার। এ জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে আগামী ১৫ অক্টোবর বিকেল সাড়ে ৩ টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সান্তাহার পৌরসভার প্রতিপক্ষ হয়েছে চাঁপাপুর ইউনিয়ন পরিষদ। এবং ১৩ অক্টোবর বিকেল ৪ টায় আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সেমিফাইনালে মুখোমুখি হবে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ ও আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদ।

এর আগে গত সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ৮টি দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, থানার পরিদর্শক শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজ, উপজেলা ক্রীড়া সম্পাদক শাহিনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের উদ্বোধনকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। প্রতিটি ম্যাচেই মাঠে দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..