সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
তৃণমূলের নেতৃত্ব পেরিয়ে কেন্দ্রীয় দায়িত্বে নিজাম উদ্দিন স্বাধীন পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী সম্পাদক রিমু মোরেলগঞ্জে বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ, প্রধান শিক্ষককে অবরুদ্ধ করার অভিযোগ থানায় অভিযোগ, সালিশেও সমাধান নেই; এবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে কামাল আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় জন্মদিন উপলক্ষ্যে স্বর্ণের গিটার উপহার পেলেন রুনা লায়লা এনআইডি সংশোধন নিয়ে ইসির জরুরি সতর্কবার্তা গাজীপুরে শ্রমিক অসন্তোষে ছয় কারখানা বন্ধ ফুলেল শুভেচ্ছায় সান্তাহার পৌরসভার নবাগত প্রশাসককে বরণ আদালতের নির্দেশে কাঁঠালিয়ার শিকদারহাটে সরকারি খাস জমি দখলমুক্ত

তৃণমূলের নেতৃত্ব পেরিয়ে কেন্দ্রীয় দায়িত্বে নিজাম উদ্দিন স্বাধীন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

পদোন্নতির মাধ্যমে জাকের পার্টি প্রকৌশলী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে নিয়োগ রাজনৈতিক, সাংগঠনিক ও সাংবাদিকতা অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতায় পেলেন নতুন দায়িত্ব।

জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন প্রকৌশলী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন মোঃ নিজাম উদ্দিন স্বাধীন। গত ১৪ নভেম্বর জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমীর ফয়সলের স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়, জাকের পার্টির বৃহত্তর স্বার্থে এবং পার্টির গঠনতন্ত্রের ১৫ অনুচ্ছেদের “গ” ধারা মোতাবেক তাঁকে প্রকৌশলী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে পার্টির গঠনতন্ত্রের ১৫ অনুচ্ছেদের “খ” ধারা মোতাবেক পদোন্নতির মাধ্যমে তাঁকে প্রকৌশলী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

এর আগে মোঃ নিজাম উদ্দিন স্বাধীন প্রকৌশলী ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। নতুন এ নিয়োগের মধ্য দিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তিনি।

মোঃ নিজাম উদ্দিন স্বাধীন দীর্ঘদিন ধরে জাকের পার্টির বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি বরগুনার বেতাগী উপজেলা জাকের পার্টি স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের ডিসেম্বর থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের বরগুনা জেলা সভাপতির দায়িত্বে ছিলেন। এ ছাড়া ২০২২ সালে জাকের পার্টি কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি সাংবাদিকতা অঙ্গনেও রয়েছে তাঁর নেতৃত্বের অভিজ্ঞতা। তিনি বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং বরগুনা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার প্রশিক্ষণবিষয়ক দায়িত্ব পালন করেছেন।

তৃণমূল পর্যায় থেকে উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালনের মধ্য দিয়ে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বের পথচলা বিস্তৃত হয়েছে। নতুন দায়িত্বের মাধ্যমে প্রকৌশলী ফ্রন্টের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও সম্প্রসারিত করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

নতুন দায়িত্ব পাওয়ায় মোঃ নিজাম উদ্দিন স্বাধীন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমীর ফয়সলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনে সংগঠনের নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের দোয়া, পরামর্শ ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

তৃণমূলের সাংগঠনিক অভিজ্ঞতা, কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের ধারাবাহিকতা এবং সাংবাদিকতা অঙ্গনের নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে মোঃ নিজাম উদ্দিন স্বাধীনের সাংগঠনিক জীবনে যুক্ত হলো নতুন অধ্যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..