মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা কাঠালিয়ায় সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসানের মৃত্যু, এলাকায় শোকের ছায়া কাঁঠালিয়ায় নিখোঁজ যুবকের সন্ধান মিলেছে চট্টগ্রামের অলংকার এলাকায় রাস্তা নয় যেন মরণফাঁদ: কাঁঠালিয়ায় সরকারি পুকুর থেকে পুরান পোল পর্যন্ত সড়কের বেহাল দশা ধামরাইয়ে চিরনিদ্রায় শায়িত অভিনেতা সোহেল খান রোজার খেজুর, আপেল ও মাল্টা আমদানিতে শুল্ক-কর ছাড়

রবি শস্যের আবাদ বাড়াতে মির্জাগঞ্জে ৩৭৬ কৃষক পেলেন সরকারি বীজ ও সার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৫৭৭০ বার পঠিত
ছবি: সংগৃহীত

আসন্ন রবি মৌসুমে ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে পটুয়াখালীর মির্জাগঞ্জে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৬-২০২৭ অর্থবছরের রবি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার মোট ৩৭৬ জন কৃষকের হাতে বিনামূল্যে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় চত্বরে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাষিদের হাতে উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, সাংবাদিক আয়াতুল্লাহ সুজন জোমাদ্দারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকরা।

কৃষি দপ্তর সূত্রে জানা যায়, স্থানীয় আবহাওয়া ও মাটির উর্বরতা যাচাই করে অঞ্চলভিত্তিক উপযোগী ফসল চাষের জন্য এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এবারের তালিকায় থাকা চাষিদের মধ্যে ৩০০ জনকে খেসারি, ৪১ জনকে মুগ ডাল, ৩০ জনকে চিনাবাদাম এবং ৫ জনকে সয়াবিন চাষের জন্য প্রয়োজনীয় বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন জানান, চাষাবাদের উপযুক্ত সময়ে কৃষকদের দোরগোড়ায় মানসম্মত বীজ পৌঁছে দিতে পেরে কৃষি বিভাগ আনন্দিত। এ সময় তিনি এই কর্মসূচির মাধ্যমে ভবিষ্যতে মির্জাগঞ্জ উপজেলায় মুগ ডালের একটি শক্তিশালী বাণিজ্যিক বাজার বা চ্যানেল গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, বিশেষ অতিথি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু স্বচ্ছতার সাথে প্রকৃত কৃষকদের তালিকা তৈরি করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং দূরবর্তী এলাকা থেকে অনুষ্ঠানে আসা কৃষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..