মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বেতাগীতে বীর মুক্তিযোদ্ধার স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৬০৬৫ বার পঠিত

বরগুনার বেতাগীতে সদ্য প্রয়াত পাচঁ জন বীর মুক্তিযোদ্ধার স্মরণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার বিকেলে বঙ্গবন্ধু পৌর অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেযর এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-২ আসনের এমপি আলহাজ্ব শওকত হাসানুর রহমান রিমন, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার, বেতাগী উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান, বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, যুগ্ম-সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোযার টুকু, রইসুল ইসলাম রিপন। উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক আমিরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায সভায় মুক্তিযোদ্ধা, বরগুনা জেলা, উপজেলা, পৌর আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেষে বেতাগী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হকের পরিচালনায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোশাররফ হোসেন, কমরেড আব্দুল হালিম, আলতাফ হোসেন হাওলাদারের, আলতাফ হোসেন সিকদার ও মতিয়ার রহমান সিকদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..