শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

কেন খালি পেটে পানি পান করা উচিত?

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৬৩২২ বার পঠিত

খালি পেটে পানি পানের ৭ উপকারিতা।বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন। এটি বলার কারণ হচ্ছে পানি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর আমাদের শরীরের ৭০ শতাংশই পানি দিয়ে গঠিত। শরীরের প্রায় সব অঙ্গের স্বাভাবিক ও মসৃণ কার্যকারিতার জন্য পানি অপরিহার্য।সুস্থ থাকতে নিয়মিত অন্তত দুই লিটার পানি পান করা উচিত আমাদের।

পানি আমাদের শরীরের জন্য প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। শরীরকে হাইড্রেট রাখতে ও বিভিন্ন রোগ প্রতিরোধেও অনেক উপকারী হিসেবে কাজ করে পানি।

আর পানি পানের সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় সকালে খালি পেটে পানি করলে। আসুন জেনে নিই খালি পেটে পানি পানের সাত স্বাস্থ্য উপকারিতা—

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করেঃ
শরীরে তরল ভারসাম্য বজায় রাখতে পানি প্রয়োজনীয়। আর নিয়মিত সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস করলে তা আমাদের ইমিউন সিস্টেমের জন্য অনেক উপকারী হতে পারে। এটি করলে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে।

বিপাক ত্বরান্বিত করে
সকালে খালি পেটে পানি পান করলে তা বিপাকীয় হারকে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করতে পারে। আর এটি করলে তা খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদে ওজন কমাতে সাহায্য করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
শরীরে তরল ভারসাম্য বজায় রাখতে পানি প্রয়োজনীয়। আর নিয়মিত সকালে খালি পেটে পানি পান করার অভ্যাস করলে তা আমাদের ইমিউন সিস্টেমের জন্য অনেক উপকারী হতে পারে। এটি করলে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে।

শরীর থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করেঃ
সকালে খালি পেটে পানি পান করতে তা আমাদের শরীর থেকে টক্সিন বের করে দিতে সহায়তা করে। আমরা যখন প্রস্রাব করি তখন শরীর থেকে তরল আকারে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। আর সকালে খালি পেটে পানি পান করলে এটি আরও ভালোভাবে হতে পারে। এ ছাড়া শরীর পরিষ্কার করতে ও ফোলাভাব প্রতিরোধ করতেও উপকারী হিসেবে কাজ করে এটি।

 অন্ত্র পরিষ্কার করেঃ
খালি পেটে পানি পান করলে তা আমাদের পরিপাকতন্ত্র নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। যখন আমরা প্রচুর পরিমাণে পানি পান করি, তখন মলত্যাগের তাগিদ অনুভব করে শরীর থেকে বর্জ্য পরিত্রাণ পেতে সহায়তা করতে পারে।

 মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধ করেঃ
ঘন ঘন মাথাব্যথা ও মাইগ্রেনের আক্রমণের প্রাথমিক কারণগুলোর মধ্যে একটি হচ্ছে শরীরে তরলের অভাব বা ডিহাইড্রেশন। আর খালি পেটে পানি পান করলে তা প্রাকৃতিকভাবে মাথাব্যথা থেকে মুক্তি পেতে ও মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, পর্যাপ্ত পানি পান করলে সেটি মুখের বা দাঁতের সমস্যাও দূর করতে সাহায্য করে।

কোলন পরিষ্কার করেঃ
খালি পেটে পানি পান করলে সেটি জমে থাকা স্লাজ থেকে মুক্তি পেতে সাহায্য করে ও পুষ্টির দ্রুত শোষণকে সক্ষম করে। আর এর ফলে কোলন স্বাস্থ্য ভালো হয় এবং সামগ্রিকভাবে শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।

ওজন কমাতে সাহায্য করেঃ
বেশি করে পানি পান করলে তা আপনাকে দ্রুত ওজন কমাতে সাহায্য করতে পারে। এর কারণ হচ্ছে—

পানিতে মোটেও কোনো ক্যালোরি নেই, আর ঘন ঘন এটি পান করলে তা পেট ভরা রাখতেও সাহায্য করে। এ ছাড়া সকালে খালি পেটে পানি পান করলে তা বিপাককে দ্রুত করতে সাহায্য করে, তাই এটি দ্রুত ক্যালোরি বার্ন করতে সাহায্য করে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..