বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

পুষ্পায় সাফল্যের পর নতুন আইটেম গানে সামান্থা!

বিনোদন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৬২০৬ বার পঠিত

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে বিচ্ছেদের পর নতুন রূপে দেখেছেন ভক্তরা। আইটেম গানে নেচে সবার মাথা ঘুরিয়ে দিয়েছিলেন তিনি। প্রথমবার তাকে আইটেম গানে নাচতে দেখা যায়। এরপর তার নাচের চাহিদা এতটাই বেড়ে গেছে যে শোনা যাচ্ছে আরও একটি ছবিতে আইটেম গার্ল রূপে দেখা যাবে সামান্থাকে।

জানা গেছে, বিজয় দেবেরাকোন্ডা ও অনন্যা পাণ্ডে অভিনীত ‘লাইগার’ ছবির একটি গানে নাচার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সামান্থাকে। তার সঙ্গে অনন্যার নাকি একটি দুরন্ত নাচের গান ভেবেছেন ছবি নির্মাতারা। সূত্রের খবর অনুযায়ী, পরিচালক পুরী জগন্নাথ এমন একজন অভিনেত্রীকে খুঁজছেন যিনি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তালে তাল মিলিয়ে নাচতে পারেন। তবে এ ব‍্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

‘পুষ্পা’র আইটেম গান ‘উ আনটাভা’ এত হিট হওয়ায় আপ্লুত সামান্থা। নিজের সোশ‍্যাল মিডিয়া হ‍্যান্ডেলে পোস্ট শেয়ার করে ধন‍্যবাদ জানিয়েছেন তিনি। কিন্তু শোনা যায়, প্রথমে নাকি একেবারেই অনিচ্ছুক ছিলেন সামান্থা। পরে আল্লু অর্জুন নিজে তার সঙ্গে কথা বলে রাজি করান। পাশাপাশি ছবির পরিচালক সুকুমার তাকে উদাহরণ হিসেবে ‘রঙ্গস্থলম’ ছবিতে পূজা হেগড়ের নাচের কথা মনে করিয়ে দেন। তারপর আর না করেননি অভিনেত্রী।

এর আগে কখনোই এমন লাস্যময়ী রূপে দেখা যায়নি সামান্থাকে। অন্যদিকে নাগার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পরই গানটি প্রকাশ্যে আসে, যা ছবি নির্মাতাদের পক্ষেই গিয়েছিল। আইটেম নম্বরে সামান্থাকে দেখার জন্য দর্শকদের ভিড় উপচে পড়েছিল প্রেক্ষাগৃহে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..