শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

মুরাদনগরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই দোকান, নিঃস্ব ব্যবসায়ীর ১০ লাখ টাকা ক্ষতি

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৫৮ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা পুরাতন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে দোকানের ভেতরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দোকানে থাকা মুরগি, কাঁচামাল, ডেকোরেটর সামগ্রী, সেনেটারির মালামাল ও জেনারেটর মেশিনে আগুন ধরে যায়। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে পুরো দোকান পুড়ে যায়। এতে দোকানে থাকা নগদ ২ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

পার্শ্ববর্তী সবজি ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, মাঝরাতে খবর পেয়ে আমরা বাজারে ছুটে আসি। অল্পের জন্য আমার দোকান রক্ষা পেয়েছে। যদি আমার দোকানেও আগুন লাগতো তাহলে আরও কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে যেত।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুল কাদির বলেন, প্রতিদিনের মতো ঘটনার দিনও দোকান গুছিয়ে তালা মেরে আমরা বাড়ি যাই। দোকানে কেউ ছিল না। রাত সাড়ে ১২টার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে আগুন লাগার খবর পাই। দোকানে প্রায় ২ লাখ টাকা নগদ ছিল। সব মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..