শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
হরিরামপুরে বহিষ্কৃত যুবদল নেতার স্ত্রী পেলেন সার ডিলার রূপগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে অনুমোদনহীন ৩ তলা ভবন! নির্মাণ বন্ধ ও অনুমোদনপত্র জমা দেয়ার নির্দেশ রাজউকের আদমদীঘি বিদ্যাবীথি মডেল স্কুলের বার্ষিক বনভোজন ও পুরষ্কার বিতরণী আদমদীঘিতে ফুটবল টুর্নামেন্টে চাঁপাপুরকে হারিয়ে ফাইনালে সান্তাহার, ২৩ অক্টোবর মুখোমুখি দুই প্রশাসক আমতলীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতে ডিআইজির নির্দেশনা ১৯ বছর পর চালু হচ্ছে সন্ন্যাসী-কলারণ ফেরি, কমবে বরিশাল-মোংলা যোগাযোগের দূরত্ব মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষিকা মাহমুদা খানমকে বিদায়ী সংবর্ধনা প্রবাসীদের যথাযথ মর্যাদা দেয়া রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

পটুয়াখালী মির্জাগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় দশম শ্রেণীর ছাত্র গুরুতর আহত

পটুয়াখালী প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৬১ বার পঠিত
পটুয়াখালী মির্জাগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় দশম শ্রেণীর ছাত্র গুরুতর আহত--------------------------- ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কিশোর গ্যাংয়ের হামলায় আঃ রহমান সামির (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্র গুরুতর আহত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত সামির মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত হয় সামিরের ছোট ভাই সিয়ামকে (১৩) কেন্দ্র করে। গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে কিশোর গ্যাং সদস্য ওলি সিয়ামের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। বাড়ি ফিরে সিয়াম বিষয়টি তার বড় ভাই সামিরকে জানায়।

পরদিন দুপুরে বিদ্যালয়ের সামনে ওলিকে দেখে সামির এ বিষয়ে জানতে চাইলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওলির সঙ্গে থাকা নিরব (১৬), রবিউল (১৫), জয় (১৫), তানভীর (১৮) ও আরিফ (১৭) নামের আরও কয়েকজন কিশোর গ্যাং সদস্য সামিরের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। এ সময় ওলি হাতে থাকা কঙ্কালের পায়ের হাড় দিয়ে সামিরের মাথায় আঘাত করলে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত সামিরের নানা ফারুক শিকদার অভিযোগ করে বলেন, “এই বিদ্যালয়ে এর আগেও এক শিক্ষিকার হাতে এক ছাত্রী নির্যাতিত হয়েছে। মাঝেমধ্যেই এরকম ঘটনা ঘটলেও বিদ্যালয়ের শিক্ষক বা প্রধান শিক্ষক কোনো ব্যবস্থা নেন না। আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি এবং এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের মধ্যে অনেকে অপ্রাপ্তবয়স্ক। তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..