বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জ পৌর ছাত্রশিবিরের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সৌদি আরবে ঈদ শুক্রবার প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ঈদযাত্রায় কমলাপুর স্টেশনে উপচেপড়া ভিড় ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মোরেলগঞ্জে দুঃস্থ ও অসহায় নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ

বিটিভিতে গীতিকার ও সুরকার তালিকাভুক্তিতে অনিয়ম – দুদক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৬২২৯ বার পঠিত

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গীতিকার ও সুরকার তালিকাভুক্তকরণ এবং সম্মানী প্রদানে অনিয়মের অভিযোগের বিষয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

টেলিভিশনের সদর দফতরে অভিযান পরিচালনা করে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত এনফোর্সমেন্ট টিম। বুধবার (২৬ জানুয়ারি) দুদকের জনসংযোগ দফতর সূত্র বিষয়টি জানিয়েছে।

দুদক জানায়, গতকাল (২৫ জানুয়ারি) অভিযান পরিচালনা করে। অভিযানে অভিযোগের বিষয়ে বিটিভির মহাপরিচালকসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে টিম আলোচনা করে ও রেকর্ডপত্র পর্যালোচনা করে। রেকর্ডপত্র পর্যালোচনায় টিম দেখতে পায়, ২০১৩ সালে গীতিকার তালিকাভুক্তকরণ করা হয়। এর ভিত্তিতেই ২০২০ সালের আগ পর্যন্ত গীতিকারদের সম্মানী ভাতা প্রদান করা হতো।

পরে ২০২০ সালে গীতিকার তালিকা হালনাগাদ করা হয়। বর্তমানে হালনাগাদ তালিকা অনুযায়ী সম্মানী প্রদান করা হচ্ছে। দুদক টিম নতুন তালিকা অনুযায়ী সম্মানী প্রদানের নথিপত্র কর্তৃপক্ষকে সরবরাহ করতে অনুরোধ করে।

রেকর্ডপত্র পর্যালোচনা করে পরবর্তীতে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনে এনফোর্সমেন্ট টিম প্রতিবেদন দাখিল করবে বলে জানায় দুদক দফতর।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..