বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন

সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তার সঙ্গীতে অমর : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬০৫২ বার পঠিত

কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর তার সঙ্গীতের মাঝে অমর হয়ে থাকবেন।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লতা মঙ্গেশকরের (৯২) শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে শোকাহত মন্ত্রী এই প্রয়াত মহান শিল্পীর আত্মার শান্তিকামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী ড. হাছান তার শোকবার্তায় বলেন, ভারতের ৩৬টি আঞ্চলিক ও বিদেশি ভাষায় সঙ্গীতের একমাত্র রেকর্ডধারী সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের দশ সহস্রাধিক গান ভারতের সীমানা পেরিয়ে বাংলাদেশসহ দেশে দেশে মানুষের হৃদয়ে চিরদিনের জন্য স্থান করে নিয়েছে। জীবনভর সঙ্গীত ও কণ্ঠ সাধনার যে অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা বিশ্বের সঙ্গীতজগতে বিরল। নিজ দেশ ও বিদেশের অসংখ্য পুরস্কার ও সম্মাননার চেয়েও মানুষের ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তার শিল্পীসত্তার মৃত্যু নেই, বলেন হাছান মাহমুদ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..