বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার ৫ পরীক্ষার্থীর জন্য ৬ শিক্ষক, পাস করল মাত্র ১ জন মাদকের আখড়ায় প্রশাসনের হানা, মোরেলগঞ্জে নারীসহ ৪ জনের কারাদণ্ড বেতাগীতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তায় সচেতনতামূলক সভা চুপ্পুর বিরুদ্ধে ৫শ’ কোটি টাকা দুর্নীতির অভিযোগ

বাংলাদেশ ও সৌদির রাজনৈতিক সংলাপ শুরু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৬০৩০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সম্পর্ককে আরো এগিয়ে নিতে প্রথমবারের মতো রাজনৈতিক সংলাপে বসেছে বাংলাদেশ ও সৌদি আরব। আজ বুধবার সকাল পৌনে ১১টায় সোনারগাঁ হোটেল এই সংলাপ শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।এর আগে, সৌদি পররাষ্ট্রমন্ত্রী আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।এছাড়া সৌদি পররাষ্ট্র মন্ত্রী আজ দুপুরে ঢাকা ছাড়ার আগে কেরানীগঞ্জের বসিলায় আরবি ভাষা ইন্সটিটিউটের ভিত্তি প্রস্তর ভার্চু্যয়ালি স্থাপন করবেন।

ঢাকায় সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, সৌদি আরব বাংলাদেশে ৭০০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা করছে। সৌদি বিনিয়োগকারীরা এ দেশে তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎ কেন্দ্র, খাদ্য ও ওষুধ শিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, পোতাশ্রয় নির্মাণ, সামরিক ও বেসামরিক এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌর বিদ্যুত্ খাতে বিনিয়োগ করতে চায়।গতকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি পররাষ্ট্র মন্ত্রী। সফর শেষে আজ দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..