বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

২০ ও ৫০ পাউন্ডের নোট যুক্তরাজ্যে ফেরত পাঠাতে বলল বাংলাদেশ ব্যাংক

অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২
  • ৬২৭৮ বার পঠিত

অনলাইন ডেস্ক:

ব্যাংক অব ইংল্যান্ড আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২০ ও ৫০ পাউন্ড মূল্যমানের কাগুজে নোট তুলে নিয়ে তার পরিবর্তে পলিমারের তৈরি নতুন নোট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। তাই বৈদেশিক মুদ্রায় লেনদেন করে এমন ব্যাংকগুলোকে তাদের কাছে থাকা এ দুটি কাগজের নোট যুক্তরাজ্যে ফেরত পাঠাতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে সোমবার (১৮ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করে বলেছে, বৈদেশিক মুদ্রায় লেনদেন করা ব্যাংকের নিজস্ব শাখায় সংরক্ষিত ও মুদ্রা বিনিময়কারী প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া ২০ ও ৫০ পাউন্ডের কাগুজে নোট যুক্তরাজ্য সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সেখানে ফেরত পাঠানো যাবে।

গত জুন মাসে প্রকাশিত গার্ডিয়ানের এক প্রতিবেদন বলছে, এখনো ৬ ও ৮ বিলিয়ন পাউন্ড সমমানের ২০ ও ৫০ পাউন্ডের কাগুজে নোট যুক্তরাজ্যের বাজারে আছে। দেশটির সরকার আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ১৪ বিলিয়ন তথা ১ হাজার ৪০০ কোটি পাউন্ড বাজার থেকে তুলে নিতে যাচ্ছে। প্রসঙ্গত, ১ বিলিয়ন সমান ১০০ কোটি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..