সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কৃষকের ছেলে সরকার সব ধর্মের মানুষকে একচোখে দেখতে চায়: প্রধানমন্ত্রী সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়সসীমা নির্ধারণ ৩০ উপজেলায় হামের টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী রাজকীয় সংবর্ধনা সাফজয়ী যুবাদের বরগুনা জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যানকে আমতলীতে গণসংবর্ধনা মোরেলগঞ্জে অ্যাম্বুলেন্স থেকে তেল বিক্রি: যুবককে জরিমানা মোরেলগঞ্জে জমি ও মৎস্য ঘের দখলের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল তাড়াইল সদর ইউনিয়নে পরিবর্তনের প্রত্যাশা: চেয়ারম্যান প্রার্থী নূরে আলম সিদ্দিকীর অঙ্গীকার বরগুনায় হামের তাণ্ডব: রেড জোন ঘোষণা, ৩ শিশুর মৃত্যু

ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ বাড়লো

 অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৬১৯৬ বার পঠিত

দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির মেয়াদ আগামী ৫ অক্টোবর (বুধবার) পর্যন্ত বাড়িয়েছে সরকার।

সোমবার (৩ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি শুরু হয় এবং ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রপ্তানির অনুমোদন ছিল।

মোট ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয় আরও ৮টি প্রতিষ্ঠানকে নতুন করে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে এবং রপ্তানির সময়সীমা ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে।

গত বছর দুর্গাপূজায় ১১৫টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। সে সময় ইলিশ সংকটের কারণে মাত্র ১ হাজার ১০৮ টন ২৮০ কেজি ইলিশ রপ্তানি হয়েছিল।

এদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধের নির্দেশনা চেয়ে গত ২০ সেপ্টেম্বর হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী মো. মাহমুদুল হাসান এ রিট দায়ের করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..