বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

জাতীয় পরিচয়পত্র যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৯৯৬ বার পঠিত

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের কাছ থেকে সরকারের নিয়ন্ত্রণে যাচ্ছে। এ সংক্রান্ত ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন-২০২২’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আজ সোমবার এ প্রস্তাবটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করে। বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব এ বিষয়ে বলেন, ‘আইনের খসড়াটি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে আরও কিছু ধারা সংযোজন করে পর্যালোচনা শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য দ্রুততম সময়ের মধ্যে পুনরায় উপস্থাপন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন- এনআইডি’র ২০২২ এর খসড়ার নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এনআইডি-এর কাজ চলে আসবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আগামী তিন-চার বছর পর থেকে জন্মসনদের সাথে এনআইডি যুক্ত করে দেওয়া হবে। তবে, এর কাজ শুরু হবে বর্তমান আইনটি সংশোধন হওয়ার পর থেকে। এখন কাজ নির্বাচন কমিশন থেকেই হবে।’

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..