বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

নাগরিকরা রাজনীতির নামে দুর্নীতি থামাবে: মোমিন মেহেদী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৬০০৩ বার পঠিত

সুষ্ঠু নির্বাচন ও দুর্নীতিরোধের দাবিতে বরিশাল থেকে শুরু হয়েছে নতুনধারার দেশব্যাপী পথসভা। ২২ ডিসেম্বর সকাল ১১ টায় বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া কর্মসূচিতে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নতুন প্রজন্মের রাজনীতি সচেতন নাগরিকরা রাজনীতির নামে মানবতা বিরোধী – দুর্নীতিবাজদেরকে না বলার জন্য তৈরি হচ্ছে। ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিতে তারা যুক্ত হচ্ছে মৌলিক দাবিগুলো বাস্তবায়নের জন্য।

বরিশাল মহানগর এনডিবির সভাপতি ফরহাদ হোসেন ফুয়াদের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক হরিদাস সরকার, মহানগর এনডিবির সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন আল আমিন খান, রিয়াজ চৌধুরী প্রমুখ। এরপর পটুয়াখালী ডিসি স্কয়ারে নতুনধারার পথসভায় নেতৃবৃন্দ অংশ নেন এবং দুর্নীতি বিরোধী লিফলেট বিতরণ করেন।

উল্লেখ্য, ‘নতুনধারার অঙ্গীকার-দুর্নীতি থাকবে না আর.শ্লোগানে নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদীর নেতৃত্বে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে রেডর‌্যালীর মধ্য দিয়ে আত্মপ্রকাশের ধারাবাহিকতায় প্রতি বছরের মত এ বছরও প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে এই কর্মসূচি শুরু হয়। নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০২২ সালের ২৬ অক্টোবর ২৪ জেলা, ১০৪ উপজেলা শাখাসহ সকল শর্ত পূরণ করে নির্বাচন কমিশনে আবেদন করেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..