রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সার্ক মানবাধিকারের ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি অনুমোদন সার্কের ঢাকা দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক তারেক সালমান নবীনবরণে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে মামলা, চার শিক্ষার্থী কারাগারে বেতাগীতে ভিটা নিয়ে বিরোধ, ঘর তুলতে বাধা সৌদিপ্রবাসী জসিমকে নান্দাইল চৌরাস্তায় ‘দুর্বার তারুণ্য’র পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওরাবুনিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলীতে বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান, ভিডিও ভাইরাল আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে নসরতপুরকে হারিয়ে সেমিফাইনালে সান্তাহার পৌরসভা ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৬০৩৬ বার পঠিত

শরীয়তপুর জেলার জাজিরা থানা এলাকায় বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ইমরান হোসেন (২৬) মারা গেছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, বোমা বিস্ফোরণে আহত এক ব্যক্তিকে গতকাল দুপুরে আমাদের এখানে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হলে গতকাল রাতে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতের ভাই স্বপন বলেন, পূর্বশত্রুতার জেরে কেউ আমাদের গোয়াল ঘরে বোমা রেখে যায়। পরে ছাগল নিয়ে আসতে গেলে বোমার বিস্ফোরণ হয়ে আমার ভাই গুরুতর আহত হয়।

এদিকে এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, নিহত ইমরান হোসেনকে গত ২১ তারিখে বোমা বিস্ফোরণে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছিল। এখান থেকে চিকিৎসা দেওয়ার পর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

তিনি আরো বলেন, তার সাথে থাকা লোকজন শত্রুতা করে কেউ গোয়াল ঘরে বোমা রেখে গিয়েছিলে বলে জানালেও প্রকৃতপক্ষে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত হয় সে। বিষয়টি শরীয়তপুর জেলা পুলিশ অবগত আছে। ঘটনা জানার পর শরীয়তপুর জেলার একজন পুলিশ কর্মকর্তা ঢাকা এসেছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..