রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন উত্তরা ১৫ নম্বর সেক্টরে নওরীন নামের গৃহবধূর মৃত্যু ঘিরে রহস্য হযরত কায়েদ সাহেব হুজুর রহ.এর ১৮তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আমতলী উপজেলা ছাত্রদল সদস্য সচিবকে দশ লাখ টাকা চাঁদা না দেয়ায় ঠিকাদারকে পিটিয়ে জখম আমরা কেমন? প্রিয় নবী (সা.) কেমন ছিলেন? এক্সিলেন্ট ওয়ার্ল্ডের মেগা সেলিব্রেশন: নতুন তারকাদের সম্মাননা পটুয়াখালীতে তাড়াইলে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতন: স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা মোরেলগঞ্জে সৌদি প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, প্রাণনাশের হুমকি—থানায় মামলা

মাদারীপুরের শিবচরে স্বরচিত কবিতা পাঠের আসর

সায়েদা রিমি কবিতা (বিশেষ প্রতিনিধি):
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৬১৭৭ বার পঠিত

মাদারীপুরের শিবচর বাচামারা বাদশাকান্দি গ্রামের বই প্রেমী আজিজ লপতী নিজ উদ্যোগে স্বরচিত কবিতা পাঠের আসর আয়োজন করেন।

আগামী প্রজন্মের কাছে বইকে আদর্শ হিসেবে ধরে রাখার প্রয়াসে নিজ বাড়িতে তৈরি করেন গ্রন্থাগার। তার সংগ্রহে পাঁচ হাজারের মতো বই আছে, আশেপাশের গ্রাম থেকেও অনেক লোকজন আসে ওনার গ্রন্থাগারে বই পড়ার জন্য। ডিজিটাল যুগে যখন সবাই প্রযুক্তি নির্ভর, হারিয়ে যাচ্ছে পাঠক শ্রেণী, তখন তিনি বইচর্চাকে উজ্জীবিত রাখতে এই গ্রন্থাগারের পরিকল্পনা করেন। তিনি মনে করেন বই একমাত্র শক্তির উৎস ।

প্রযুক্তি ও মাদকের ভয়াবহতা যেভাবে দেশ ও সামাজকে গ্রাস করছে এই অবক্ষয় থেকে জাতিকে রক্ষা করার মূল হাতিয়ার হচ্ছে বই। অবশ্যই যুগের সাথে এগিয়ে যেতে প্রযুক্তির প্রয়োজন রয়েছে কিন্তু সভ্যতা এবং মানবিকতাকে বাঁচিয়ে রাখতে যে শিক্ষার প্রয়োজন তা বই ছাড়া অসম্ভব। জীবনের প্রতিটি বিষয়ের জন্য বইয়ের কোন বিকল্প নেই। আজিজ লপতী নিজেই একজন কবি ও সাহিত্যপ্রেমী মানুষ । তাই তিনি নিজ বাড়িতেই প্রথমবারের মতো স্বরচিত কবিতা পাঠের আয়োজন করেন।

দেশের নানা প্রান্ত থেকে কবি, সাহিত্যিক ,লেখক ,সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী মানুষ এই অনুষ্ঠানে যোগ দেন এবং এই উদ্যোগটিকে সাধুবাদ জানান। দিনব্যাপী কবিতা পাঠ সহ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সন্ধ্যায় সমাপ্ত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..