বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে বিএনপির প্রতিবাদী শোডাউন ও অবস্থান কর্মসূচি তাড়াইলে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সীরাতুন্নবী মাহফিল ২৭ নভেম্বর আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই বাংলাদেশের মাহি আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা

তাড়াইলে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সীরাতুন্নবী মাহফিল ২৭ নভেম্বর

মোঃ দিলোয়ার হোসেন (মাল্টিমিডিয়া রিপোর্টার):
  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫১ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বানাইল নূরুল কোরআন হাফিজিয়া ও মহিলা মাদরাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী শুক্রবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব থেকে বানাইল নূরুল কোরআন হাফিজিয়া ও মহিলা মাদরাসা প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন শায়খুল হাদিস হযরত মাওলানা ফয়েজ উদ্দিন সাহেব দা.বা.। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার সাহেব দা.বা. (ঢাকা)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি মঞ্জুর আহমাদ নোমানী সাহেব দা.বা. (বাড্ডা, ঢাকা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাইফি সাহেব (বরিশাল)।

এ ছাড়া মাহফিলে আমন্ত্রিত ওয়ায়েজিনে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মুফতি আকরাম হুসাইন, মাওলানা নাসরুল্লাহ নুরানী, মাওলানা মুজাম্মেল হক, মাওলানা আইয়ুব আলী, মাওলানা আঃ হক সাহেব ও হাফেজ মো. রেজাউল করিমসহ স্থানীয় ওলামায়ে কেরাম।

মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করবেন মো. হুমায়ুন কবির ও আতাউর রহমান। অনুষ্ঠানে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ী প্রদান করা হবে।

আয়োজকরা ধর্মপ্রাণ মুসলমান, স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের তাওহিদী জনতাকে মাহফিলে উপস্থিত থেকে ওয়াজ-নসিহত শ্রবণ এবং হাফেজ শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..