ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩ নং আমুয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগম-এর পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদারসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা ও হাট-বাজারে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ ও দোয়া কামনা করা হয়। প্রচারণাকালে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন প্রার্থী ও তাঁর সমর্থকরা এবং এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
”এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে এবং ওয়ার্ডের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।” — সেলিনা বেগম
লিফলেট বিতরণ কর্মসূচিতে কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ভোটাররা অংশ নেন। এ সময় তারা আসন্ন নির্বাচনে সেলিনা বেগমকে বিজয়ী করার আহ্বান জানান এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।