বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো: বোর্ড চেয়ারম্যান তাড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত নান্দাইলে বিভাগীয় প্রেসক্লাব ময়মনসিংহের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কাঠালিয়ায় সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী সেলিনা বেগমের পক্ষে লিফলেট বিতরণ নান্দাইলে বিএনপির প্রতিবাদী শোডাউন ও অবস্থান কর্মসূচি তাড়াইলে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সীরাতুন্নবী মাহফিল ২৭ নভেম্বর আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই বাংলাদেশের মাহি আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক

তাড়াইলে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ থেকে : নূর সালাম খান
  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৬ বার পঠিত
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের তাড়াইলে ওয়ার্ল্ড রিনিউ কমিউনিটি ডেভেলপমেন্ট (সাথী) কর্তৃক আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় তাড়াইল উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, ভুক্তভোগীদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে কবিতা আবৃত্তি ও মুক্ত আলোচনার মধ্য দিয়ে মূল আলোচনা পর্ব শুরু হয়।

মুক্ত আলোচনায় বক্তারা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের তাৎপর্য তুলে ধরে নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আবু তাহের, রবীন্দ্র সরকার, চম্পা, হোসনে আরা পুতুল, রেজনা আক্তার, আয়শা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের সমাজকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..