বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে বিএনপির প্রতিবাদী শোডাউন ও অবস্থান কর্মসূচি তাড়াইলে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে সীরাতুন্নবী মাহফিল ২৭ নভেম্বর আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড মিস ইউনিভার্সের সেরা ৩০-এ নেই বাংলাদেশের মাহি আদমদীঘিতে সেচ পাম্পের তিন ট্রান্সফরমারের কয়েল চুরি আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের বৈঠক আওরাবুনিয়া মডেল হাই স্কুল মাঠে ‘রুটেড ফিউচার’-এর খেলাধুলার সামগ্রী উপহার প্রকৃত উপকারভোগী নিশ্চিত করতে কাঠালিয়ায় প্রতিবন্ধী ভাতা যাচাই-বাছাই কাঁঠালিয়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা

আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড

মো:মাইন, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: 
  • আপলোডের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘিতে মাদকসেবনের অপরাধে মো. মঞ্জুর (৩৮) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রামপুরা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বুধবার বিকেলে রামপুরা মোড় এলাকায় এক ব্যক্তি মাদক সেবন করছেন এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এ সময় মাদক সেবনরত অবস্থায় মো. মঞ্জুরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদক সেবনের অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..