বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস

নাদিয়া শারমিনের পৈতৃক বাড়িতে ভূমিদস্যুদের হামলা,অগ্নিসংযোগে ক্র্যাবের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৬০৫৪ বার পঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য ও একাত্তর টিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নাদিয়া শারমিনের পৈতৃক বাড়িতে দু’দফা হামলা ও অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব।

এক বিবৃতিতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনূর রশিদসহ কার্যনির্বাহী সদস্য বৃন্দ।

নাদিয়া শারমিন জানান,
বাগেরহাট রণবিজয়পুরে তাদের পৈতৃক বাড়িতে দু’দফা হামলা চালায় দুর্বৃত্তরা। শনিবার সকালে প্রথম দফা হামলা চালায় জমি দখলের স্থানীয় দালাল আনোয়ার ও তার দলবল। তাদের হামলায় আহত হন বাড়ির কেয়ারটেকার ইউনুস শেখ। এব্যাপারে বাগেরহাট সদর থানায় মামলা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে পরদিন রবিবার ভোরে আবারো হামলা চালিয়ে ঘরে আগুন ধরিয়ে দেয়। অথচ পুলিশের কোনো ততপড়তা নেই।
তিনি বলেন, মামলার পর দুদিন চলে গেলেও এবং এর মধ্যে বাদির ঘরে আগুন লাগিয়ে দিলেও পুলিশ গ্রেফতার করছে না আসামিকে । আসামীরা উল্টো থানায় গিয়ে তদবিরে ব্যস্ত থাকতে দেখা গেছে।
সেই তদবিরে থানা থেকে মামলার নথি পর্যন্ত পাঠানো হয়নি আদালতে। বরং সুযোগ করে দেয়া হয়েছে আরও সময় নিয়ে জামিন আবেদন করার প্রস্তুতি নেয়ার। অন্যদিকে বাদি এবং তার পরিবারকে ক্রমাগত হত্যার হুমকি দিয়ে যাচ্ছে আসামিরা।

ক্র্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক প্রশাসনকে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..