বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীনদের জন্য জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

মনজুর মোর্শেদ তুহিন ( পটুয়াখালী প্রতিনিধি) :
  • আপলোডের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫৯৬৪ বার পঠিত

সারাদেশের ন্যায় পটুয়াখালী সদর উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

চতুর্থ পর্যায়ে সারাদেশে ৩৯,৩৬৫ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রধান এবং ৭টি জেলা ও ১৫৯ টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত (ভার্চুয়ালে একযোগে) ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষ্যে বুধবার (২২ শে- মার্চ) সকাল ৯টায় বাঁধনহারা হলরুম পটুয়াখালী সদর উপজেলা পরিষদে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন এমপি, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যড: গোলাম সারোয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি প্রমুখ। এছাড়াও সদর উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী হেলেন বলেন, প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষ, গরিব-দুঃখী ও নারীদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন।

এছাড়াও আগত গৃহহীনরা নতুন জমি ও ঘর পেয়ে প্রধানমন্ত্রীর জন্য কৃতজ্ঞতা ও দোয়া প্রার্থনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..