শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ-উল ফিতর শনিবার তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোদি ঈদের দিন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্ধারকৃত মোবাইলের অর্ধেক গায়েব! দায় এড়াতে পারবেন না ওসি? তাড়াইল উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় উন্নত বীজ ও আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত তাড়াইলে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে এমদাদুল্লাহর ইফতার প্রদান আমতলীতে ইসলামিক রিলিফের ভ্যালু ভাউচারে ঈদ সামগ্রী বিতরণ, উপকৃত ৫৩২ পরিবার

ভোলায় যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ৪

সাব্বির আলম বাবু (নিজস্ব প্রতিবেদক):
  • আপলোডের সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৫৯৩৫ বার পঠিত

পূর্ব শত্রুতার জেরে ভোলায় তারেক মাহমুদ বাবু (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

মঙ্গবার (২৮ মার্চ) রাত ১১টার দিকে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের নন্দনপুর গ্রামের হেলাল হাওলাদারের ছেলে। এছাড়া এ ঘটনায় গ্রেফতাররা হলেন, হারুন, রনি, কামরুল ও লিটন। স্থানীয়রা জানান, বাবুর সঙ্গে একই এলাকার হারুন, রনি, কামরুল, লিটনদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিলে। মঙ্গবার রাতে বাবু স্থানীয় পরানগঞ্জ বাজার থেকে বাসার দিকে ফিরছিলেন। এ সময় প্রতিপক্ষরা পথে তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে রাতে বাবুর মৃত্যু হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে বুধবার চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহত বাবুর পরিকারের পক্ষ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে। তবে প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ এবং পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..