বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

মুরাদনগরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় মামলা

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ২২ মে, ২০২৩
  • ৬০০৫ বার পঠিত

কুমিল্লার মুরাদনগরে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সোমবার কুমিল্লার দ্রুত বিচার আদালতে মামলা হয়েছে। বিজ্ঞ বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে এফআইআর করার জন্য ওসি মুরাদনগরকে নির্দেশ দেন। একইসাথে তদন্ত করার জন্য পিবিআইকে দায়িত্ব দেন। মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় মাহবুব আলম আরিফসহ ১২জনকে অভিযুক্ত করা হয়েছে। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট এসটি আহম্মেদ ফয়সাল।

উল্লেখ্য, গত শুক্রবার বিকালে মুরাদনগর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে কর্মরত সাংবাদিক শামীম আহম্মেদ ও এম ফয়জুল ইসলামের উপর হামলা চালায় সন্ত্রাসী মাহবুব আলম আরিফ ও তার বাহিনী। ঘটনাটি প্রকাশ্য দিবালকে হওয়ায় এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি হয়। হামলাকারীরা প্রেসক্লাবের কম্পিউটার ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১লক্ষ ২০হাজার টাকার ক্ষতি সাধন করে। এসময় তারা ২টি ক্যামেরা, ২টি ল্যাপটপ ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। সহকর্মীদের দেখতে যাওয়ার অপরাধে মুরাদনগর হাসপাতালের জরুরী বিভাগে প্রেসক্লাবের সাবেক সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক আজিজুর রহমান রনির উপর আবারো হামলা করে সন্ত্রাসীরা। এসময় কর্তব্যরত ডাক্তার কর্মচারী ও রোগীরা দিগবিদিক ছুটাছুটির ঘটনা ঘটে। হামলায় আহতরা সকলেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..