মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

মুরাদনগরে নিখোঁজের ২১ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র মাহাবুবের

রায়হান চৌধুরী (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৫৯৩২ বার পঠিত

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধৈইর (পশ্চিম) ইউনিয়নের নবীয়াবাদ এলাকার মাহাবুব হোসেন(১৩) নামে এক কিশোর গত (১৪ই মে) রবিবার থেকে নিখোঁজ রয়েছেন। বহু খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি তার পরিবার। এ বিষয়ে গত ১৬ই মে মঙ্গলবার মাহাবুবের পরিবারের পক্ষ থেকে বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করা হয়েছে।

নিখোঁজ মাহাবুব উপজেলার নবীয়াবাদ গ্রামের মো. শাহাদাত হোসেনের ছোট ছেলে ও নবীয়াবাদ জোবেদা খাতুন নুরানী মাদ্রাসার নুরানী শাখার শিক্ষার্থী।

মাহাবুবের পরিবার সূত্রে জানা গেছে, তিন বৎসর আগে মাহাবুবকে তার বাবা নবীয়াবাদ গ্রামের স্বনামধন্য প্রতিষ্ঠান জোবেদা খাতুন নুরানী মাদ্রাসায় ভর্তি করে দেন। অসুস্থ্যতার কারণে এক সপ্তাহ আগে মাহাবুব বাড়িতে চলে আসে। গত শনিবার সকালে পাঞ্জাবী পরিহিত শ‍্যাম বর্নের মাহাবুব বাড়ি থেকে মাদ্রাসায় আসার কথা বলে বের হয়ে আসে। এর পর থেকে মাহাবুবের কোনো খোঁজ নেই। রাতে বাড়ি ফিরে না আসায় তার পরিবার বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও মাহাবুবকে পাননি। পরে মাহাবুবের বাবা শাহাদাতসহ আত্মীয়রা থানায় আসেন। পুলিশ এক দিন অপেক্ষা করে থানায় সাধারণ ডায়রী (জিডি) করার পরামর্শ দেয়। পরে গত (১৬ই মে) মঙ্গলবার মাহাবুবের বাবা থানায় লিখিত অভিযোগ করেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, এই কিশোরের পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়েই পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ বিষয়ে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..