রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

মির্জাগঞ্জে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরল বৃদ্ধ

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৬০৫২ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলার কিসমত শৈলাবুনিয়া গ্রামে মাছ ধরতে গিয়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ইউনুস ফরাজি নামে এক বৃদ্ধের।

৭/৬/২৩ ইংরেজি তারিখ সকাল ৯ ঘটিকার সময় মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের কিসমত শৈলাবুনিয়া গ্রামে দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইউনুস ফরাজি (৬৫) গ্রাম কিসমত শৈলা বুনিয়া, উপজেলা, মির্জাগঞ্জ, জেলা পটুয়াখালী।

এলাকাবাসী জানান, সকালে নিহত ব্যক্তি মাছ ধরতে সীমন্ত নদীতে যায়, নদীতে জোয়ার হওয়ায় বাড়ি ফেরার পথে কিসমত শৈলাবুনিয়া গ্রামে পুরাতন ইউনিয়ন পরিষদ এলাকায় আনুমানিক সকাল ৯ ঘটিকার সময় সুবিদখালী থেকে আসা মোটরসাইকেলে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে নিহত ব্যক্তি মাটিতে লুফিয়ে পড়ে, মারাত্মকভাবে আহত হয়, মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মোটরসাইকেলের আরোহী ব্যক্তির নাম মোহাম্মদ নিরব, পিতা: দুলাল, গ্রাম শৈলাবুনিয়া, মির্জাগঞ্জ, পটুয়াখালী। মোটরসাইকেল আরোহী ব্যক্তি আহত অবস্থায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মরগে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..