বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত

তাড়াইলে প্রবীন ও নবীনসাংবাদকর্মীদের সঙ্গে নবাগত ওসির  মতবিনিময়

আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৫৯৯০ বার পঠিত

কিশোরগঞ্জের তাড়াইলে বিভিন্ন ইলেক্ট্রনিক্স, প্রিন্ট ও অন-লাইন মিডিয়ার প্রবীন ও নবীন সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত ওসি মো. মনসুর আলী আরিফ। মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুর ১২টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. মনসুুর আলী আরিফ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক মুদ্রার এপিঠ-ওপিঠ। তাই পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি সহ সব অপরাধ কমে যাবে। তিনি আরো বলেন, আমি তাড়াইল থানায় নতুন যোগদান করেছি। সুন্দর সমাজ গঠনে আপনার সাহায্য অবশ্যই প্রয়োজন। যখন প্রয়োজন হবে আমি আপনাদের সাথে নিয়ে যে কোন অপরাধ, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করব এবং তাড়াইল সদর বাজারের যানজট নিরসনে আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক রবীন্দ্র সরকার, দেওয়ান ফারুক দাদ খান, আবুল হাসেম, আফছর উদ্দীন, আশরাফ আলী মীর, আনোয়ার হোসেন জুয়েল, দেলোয়ার হোসেন রিপন, রুহুল আমিন, আজহারুল ইসলাম চুন্নু, ছাদেকুর রহমান রতন, মাহবুব রানা, আলী হোসেন, মুকরামিন খান স্বাধীন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..