রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জাগঞ্জে শালীসি নামে সনাত ধর্মাবলম্বীর জমি বিক্রি করে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ-ইউপি সদস্য ও বিএনপি নেতাদের ঘিরে তোলপাড়! সামিট-এক্সিলারেট চালু: জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট আজ ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন আজ সান্তাহারে হাজীর বিরুদ্ধে পুকুর দখলের অভিযোগ; আইনে শাস্তিযোগ্য অপরাধ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক নান্দাইলে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা নান্দাইলে স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও কর্মী উন্নয়ন মিটিং রূপগঞ্জের বিক্রমপুর স্টিল মিলের বিস্ফোরণে শ্রমিক নিহত কানুরামপুর-ত্রিশাল সড়কের নতুন বাজারে জলাবদ্ধতা নিরসনে খাল পরিদর্শনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

কাব স্কাউট শাখায় সর্বোচ্চ অ্যাওয়ার্ড পেলেন পায়েল

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৫৯৮৭ বার পঠিত

প্রধানমন্ত্রীর থেকে কাব স্কাউট শাখায় সর্বোচ্চ পদক শাপলা কাব অ্যাওয়ার্ড পেয়েছেন রুকাইয়া ইসলাম পায়েল নামে এক শিক্ষার্থী। পায়েল পটুয়াখালীর বাউফল পৌর এলাকার ইমরান কবির ফকুর মেয়ে। পায়েল বর্তমানে নবম শ্রেনীর বিজ্ঞান শাখার শিক্ষার্থী।

২০১৮সালে শাপলা কাব অ্যাওয়ার্ডের জন্য সারা দেশ থেকে ৪৭৬ জনকে মনোনীত করা হয়। সেখান থেকে বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে এ অ্যাওয়ার্ড অর্জন করেন পায়েল।

বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় কাব দল ইউনিট লিডার শিরিন আক্তার জানান, পায়েল নিজের চেষ্টায় এবং যোগ্য হিসেবেই শাপলা পদক পেয়েছে।

ভবিষ্যত জীবনে চিকিৎসক হওয়ার আগ্রহ পোষন করে পায়েল সাংবাদিকদের জানান, আমি অসহায় ও দুস্থ মানুষের সেবা করতে চাই।

পায়েলের শিক্ষক ও বাউফল দাশপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন লিপি সাংবাদিকদের বলেন, “পায়েল অত্যন্ত মেধাবী ছাত্রী। সে নাচ, গান, আবৃত্তি সহ সকল বিষয়ে পারদর্শী। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি”

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..