সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “

লিবিয়া থেকে ১৪৩ বাংলাদেশীকে প্রত্যার্পণ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৫৮৭৯ বার পঠিত

লিবিয়ার রাজধানী ত্রিপোলির একটি ডিটেনশন সেন্টারে আটক মোট ১৪৩ বাংলাদেশী নাগরিককে আজ বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইট (ইউজেড ০২২২)  আটক থাকা ওই বাংলাদেশীদের নিয়ে ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর সহযোগিতায় ত্রিপোলিতে বাংলাদেশ হাইকমিশনের সর্বাত্মক প্রচেষ্টায় নিরপরাধ এই অসহায় বাংলাদেশী নাগরিকদের স্বদেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএম কর্মকর্তারা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।
আইওএম-এর পক্ষ থেকে প্রত্যেককে পকেট মানি ও খাদ্যসামগ্রী হিসেবে ৫,৮৯৬ টাকা দেওয়া হয়েছে
নিয়মবহির্ভুত বাংলাদেশীদের লিবিয়া থেকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে আগামীকাল ও আগামী ৫ ডিসেম্বর আরও ৩৭৩  বাংলাদেশীকে দেশে ফেরত পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..