বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১ বিদায়বেলায় হরিরামপুরবাসীর ভালোবাসায় সিক্ত হলেন ওসি আফজাল হোসেন বেতাগীর আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও মারধরের ঘটনার প্রধান আসামিসহ আটক ৩ জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী পিবিআই কর্মকর্তা মনজুর রহমান পিপিএম পদকে ভূষিত নান্দাইলে জুয়া, মাদক কারবারী ও সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে- ইয়াসের খান চৌধুরী নান্দাইলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি: স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে লিফলেট বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি শুক্রবার পরিবর্তন করলো

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৪২ বার পঠিত

সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী বছরের শুরু থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। আরব আমিরাতের সরকারি এক টুইটার একাউন্টে এ ঘোষণা দেওয়া হয়।

টুইটারে বলা হয়, আগামী বছর থেকে সাপ্তাহিক ছুটির দিন হবে শনি ও রোববার। বর্তমানে মুসলিম প্রধান দেশটির ছুটির দিন শুক্র ও শনিবার।

আরব আমিরাতের এ সিদ্ধান্তের তাৎপর্য রয়েছে। কেননা, মুসলিমদের কাছে শুক্রবার দিনটি সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন হিসেবে গণ্য হয়। এদিন জুম্মার নামাজে অংশ নেন মুসলিমরা। বিশ্বের বহু মুসলিম দেশে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। তবে বিশ্বের বেশিরভাগ দেশে শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিন। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ছুটির দিনে পরিবর্তন আনছে সংযুক্ত আরব আমিরাত।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আরব আমিরাতে কর্মদিবস হবে সাড়ে চার দিন। অর্থাৎ শুক্রবার অর্ধেক কর্মদিবস থাকবে।

দেশটির সরকারি বার্তায় বলা হয়, সাপ্তাহিক ছুটি দীর্ঘ হলে কর্মীরা কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য করতে পারবেন। এতে তাদের উৎপাদনশীলতাও বাড়বে। আগামী ১ জানুয়ারি থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..