শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড় মোরেলগঞ্জে জলাবদ্ধতায় চাষাবাদ ব্যাহত, পানি নিষ্কাশন ও ¯স্লুইজ গেটের দাবিতে মানববন্ধন গত ২৪ ঘণ্টায় হাম রোগে মৃত্যু শূন্য, তবে রোগীর চাপ বাড়ছে ময়মনসিংহ মেডিকেলে বাংলাভাষী পাঠকদের মাঝে পাঠাভ্যাস বাড়াতে হবে: ড.মিজানুর রহমান আজহারি তাড়াইলে ‘জনতার নজরুল’ এনামুল হক ভূঁইয়ার সংগ্রাম, রাজনীতি ও জনসেবার গল্প নানা আয়োজনে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে বাংলা নববর্ষ উদযাপন রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ আমতলীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ৩

বামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গনসমাবেশ অনুষ্ঠিত

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯২১ বার পঠিত

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা)  প্রতিনিধিঃ

বরগুনার বামনা উপজেলায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত বিজয় রক্ষা, দেশ বিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা, দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্য ও ভোটাধিকার রক্ষার্থে এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় বামনা উপজেলা সদরের স্মৃতিসৌধ চত্বরে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত গণসমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার সভাপতি মাওলানা নুর হোসাইন নোমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফজলুল হকের সঞ্চালনায় গনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সভাপতি প্রিন্সিপাল মুফতি ওমর ফারুক জিহাদী।

বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা সহ-সভাপতি মাওঃ জালাল উদ্দিন কারিমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করীম আকন, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা ইদ্রীসুর রহমান, বরগুনা দ্বীনি সংগঠনের নায়েবে ছদর মাওলানা সিরাজুল হক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বামনা উপজেলা সভাপতি মাওঃ ছগীর হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলার সভাপতি মোঃ ইসমাইল হোসাইন, জাতীয় শিক্ষক ফোরামের বামনা উপজেলা সাধারণ সম্পাদক মাওঃ মোঃ ইসহাক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ রেদওয়ান হোসাইন প্রমুখ।

গণসমাবেশে বক্তারা বলেন সাম্য, ন্যায় বিচার ও আদর্শভীত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। এই স্বাধীনতা দূর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে। তাই সকলকে ঐক্যবদ্ধভাবে সমাজ থেকে অরাজকতা দূর করার জন্য অগ্রণী ভূমিকা পালন করতে সবাইকে আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..