বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

পর্যটকের পদচারণায় মুখর হোক বিবিচিনি মসজিদ

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক, বরিশাল):
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯৪৮ বার পঠিত

সমুদ্র উপকূলের জেলা বরগুনা। অসংখ্য খাল-বিল, নদ-নদী আর বন-বনানীর সৌন্দর্য্যে সাজানো এক জনপদ। কুয়াকাটা সৈকতের জন্য বিখ্যাত হলেও, এই জেলার ঐতিহাসিক নিদর্শনগুলোও মন কেড়েছে পর্যটকদের। এমনই একটি দর্শনীয় স্থান বিবিচিনি শাহী মসজিদ। যেখানে প্রতিদিনই ভিড় করছে পর্যটকরা।

করোনাকালের নিষেধাজ্ঞায় দর্শনার্থী কম ছিলো অনেকটাই, তবে এখন আগের রূপে ফিরতে শুরু করেছে মোঘল স্থাপত্যের নিদর্শন বিবিচিনি মসজিদের প্রাঙ্গণ।

বরগুনার বেতাগী উপজেলা সদর থেকে আঞ্চলিক মহাসড়ক ধরে ১০ কিলোমিটার পথ গেলেই বিবিচিনি গ্রাম। দিগন্ত জোড়া সবুজের বর্নিল আতিথেয়তায় উদ্ভাসিত ঐতিহাসিক এই মসজিদ।

প্রায় ৩০ ফুট টিলার উপর মসজিদটি নির্মাণ করা হয় সপ্তদশ শতাব্দীতে। এর দৈর্ঘ ৩৩ ফুট, প্রস্থ ৩৩ ফুট। দেয়ালগুলো ৬ ফুট চওড়া। দক্ষিণ এবং উত্তরে খিলানের সাহায্যে নির্মিত তিনটি দরজা। ইটগুলোর দৈর্ঘ্য ১২ ইঞ্চি, প্রস্থ ১০ ইঞ্চি এবং চওড়া ২ ইঞ্চি। তবে কালের বিবর্তনে জৌলুস ম্লান হয়েছে অনেকটা।

মসজিদ ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী, নানা ইতিহাস। তা জানতে প্রতিদিনই আসছেন দর্শনার্থীরা। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তোলা হলে পর্যটকের সংখ্যা আরো বাড়বে বলে মনে করছেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ। আজ বিশ্ব পর্যটন দিবস। পর্যটকের পদচারণায় মুখর হোক বিবিচিনি মসজিদ এটাই প্রত্যাশা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..