বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

আন্তর্জাতিক আদালতে সিলেট সিসিকের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বাদী হয়ে ৬৩ জনের বিরুদ্ধে মামলা

সিলেট প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৫৯০৮ বার পঠিত

সিলেট প্রতিনিধি :

বাংলাদেশের অন্তরবর্তী কালিন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনস কে প্রধান করে ৬৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সিলেট সিসিকের মেয়র ও আওয়ামীলীগ নেতা আনোয়ারুজ্জামন চৌধুরী। দ্য ওয়াল নিউজের সূত্রে জানা যায়, নেদারল্যান্ডে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এ মামলা হয়েছে।

মামলাকারীর আইনজীবী ব্যারিস্টার নিঝুম মজুমদার জানিয়েছেন, মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে আদালতে। প্রসঙ্গত, অন্তর্র্বতী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আগেই জানিয়েছেন, নেদারল্যান্ডের আন্তর্জাতির ফৌজদারি আদালতে বাংলাদেশ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মামলা করবে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, সরকার মামলা দায়ের করার আগেই শেখ হাসিনার দল আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হল। সিলেটের মেয়রের দায়ের করা মামলায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের নামও আছে।

ইউনুস সরকার ক্ষমতায় আসার পর সব পুর সভার বোর্ড ভেঙে দিলেও আনোয়ারুজ্জামান চৌধুরী নিজেকে সিলেটে সিসিকের মেয়র বলে মামলায় উল্লেখ করেছেন। অভিযুক্ত ৬২ জনের মধ্যে ইউনুস ছাড়াও আছে তাঁর উপদেষ্টামন্ডলীর সদস্য এবং হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম-সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে সারির নেতৃবৃন্দের নাম। মামলায় অন্তর্র্বতী সরকারকে ‘দখলদার সরকার’ বলে উল্লেখ করা হয়েছে।

মামলাকারীর তরফে আটশো পাতার নথিতে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং ইউনুস সরকারের বিরুদ্ধে দলের নেতা-কর্মী এবং সংখ্যালঘুদের উপর হামলা, নির্যাতনের অভিযোগ করেছে আওয়ামী লিগ। যদিও মামলাকারী আনোয়ারুজ্জামান চৌধুরী তাঁর রাজনৈতিক পরিচয় উল্লেখ করেননি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..