মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ তাড়াইলে সাবেক উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চাল বিতরণ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ: স্থানীয় গণতন্ত্রের জন্য উদ্বেগজনক বার্তা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী তানভীর রহমানের ঈদুল ফিতরের শুভেচ্ছা নাসিক ৩নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিঃ সাদেকের ঈদুল ফিতরের শুভেচ্ছা লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রী আহত তাড়াইলে ‘মানবসেবায় আমরা’র উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

মির্জাগঞ্জে কৃষকলীগ নেতার বিরুদ্ধে প্রতারনার অভিযোগ

জিয়াউর রহমান (মির্জাগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৫৮৮৪ বার পঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষক লীগ নেতা আবু জাফরের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের হাসনে- হেনা নামে এক মহিলার সাথে প্রতারনা করেন বলে জানা যায় ।

আবু জাফর মির্জাগঞ্জ উপজেলা কৃষকলীগের সদস্য সচিব।

প্রায় ৪ মাস পূর্বে নলকূপ দেওয়ার আশ্বাস দিয়ে ওই মহিলার নিকট থেকে ৪০ হাজার টাকা নেন কৃষক লীগ নেতা।

কিন্তু অদ্যবধি নলকূপ পায়নি প্রতারনার স্বীকার হাসনে-হেনা।এমনকি টাকাও ফেরত দিচ্ছে না ওই নেতা। এবিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী নারী।

ভুক্তভোগী হাসনে- হেনা বলেন, নলকূপ তো দিলোই না। আমার ৪০ হাজার টাকা ও দিচ্ছে না।টাকা চাইলে বিভিন্ন টালবাহানা করে এবং অজুহাত দেখায়।

অভিযুক্ত কৃষকলীগ নেতা আবু জাফরের কাছে জানাতে চাইলে তিনি বলেন, এসব মিথ্যা ও বানোয়াট ঘটনা। আমি নলকূপ দেওয়ার কথা বলে কারও থেকে কোন টাকা নেয়নি।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..