শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

নান্দাইলে ১ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার এক

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৫৮৭১ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি এলাকায় শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার বেহেত্তরী গ্রামের আঃ মোতালিব খানের ছেলে মোঃ ইব্রাহিম খান (৪২) কে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪হাজার টাকা সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তি এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে এলাকাবাসীরা জানিয়েছেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্যে আনুমানিক ৩ লক্ষ টাকা বলে থানা পুলিশ জানায়। এব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, নান্দাইলে মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নয়। মাদকের ব্যাপারে পুলিশ জিরো ট্রলারেন্স ঘোষনা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..