বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
তালতলীতে জমি দখলে শতাধিক ভাড়াটিয়া সন্ত্রাসী, ভিডিও করতে গেলে সাংবাদিককে হত্যার হুমকি ১৭ বছর পর ঈদ উপহার বিতরণ প্রত্যক্ষ করলেন বিয়ানীবাজারবাসী নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর নির্দেশে শাড়ি ও মানবিক সহায়তার অর্থ বিতরণ শিবগঞ্জে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল তাড়াইলে আল মামুন ট্রেডার্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত করিমগঞ্জে এনসিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের মাঝে ঈদ উপহার প্রদান খালেদা জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে মোরেলগঞ্জে ঈদ উপহার বিতরণ মোরেলগঞ্জে দাম্পত্য বিরোধে স্বামীর লিঙ্গ কেটে থানায় আত্মসমর্পণ স্ত্রীর রমজানের নিয়মিত মুসল্লিদের কে পুরস্কার বিতরণ

তাড়াইলে হিলফুল ফুজুল যুব সংঘের শীতবস্ত্র বিতরণ

জুবায়ের আহমাদ জুয়েল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৫৯০১ বার পঠিত

সারাদেশে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশা ও উষ্ণ বাতাস, মফস্বল অঞ্চলের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের কষ্টের কথা লিখে শেষ করা যাবে না। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী ‘হিলফুল ফুজুল যুব সংঘ’ নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।

শুক্রবার (৩জানুয়ারী) বিকেল ৩ টায় উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের চিকনী আউজিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে চিকনী, আউজিয়া, কৌলী, লাখপুর, ভাওয়াল, কোনা ভাওয়াল, শিবপুর, পুরুড়া-সুরঙ্গল, শাহবাগ, আড়াইউড়া, কুন্দ্রাটি, আকুবপুর ও চেংগুড়িয়া গ্রামের ৩০৭ জন গরিব ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পূবালী ব্যাংক পিএলসির সিনিয়র সাবেক কর্মকর্তা আবদুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল তাড়াইল উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ ওমর ফারুক কাঞ্চন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, তাড়াইল থানার এসআই লুৎফুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আবদুল ওয়াদুদ ফারুক, তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাসেম, সাবেক ইউপি সদস্য আব্দুল হেকিম ভুঁইয়া সোলায়মান, বিশিষ্ট ব্যাবসায়ী আবদুল হেকিম, আকুবপুর প্রগ্রেসিভ কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

চিকনী হিলফুল ফুজুল যুব সংঘের সম্মানিত সদস্য হাফেজ মাওলানা রফিকুল ইসলামের স্বাগত বক্তব্যর মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এসময় বক্তারা উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে সংগঠনটির বছরব্যাপী বিভিন্ন ধরনের সেবামূলক কাজের চিত্র তুলে ধরেন। বক্তারা বলেন, আমরা মানবতার সেবায় অতীতে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতেও থাকবো (ইনশাআল্লাহ)।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..