শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত নির্বাচন কমিশনের মেরুদণ্ড মজবুত নয়, দুর্বল: জামায়াত আমির জাতিসংঘ সভাপতির কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে ইইউ এমপির চিঠি; খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৬০৯২ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দ্রুত মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রদানের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. আইভান স্টেফানেক। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে স্থানীয় সময় বুধবার এ চিঠি পাঠান তিনি।

চিঠিতে ড. আইভান স্টেফানেক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।

গত ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি। এভারকেয়ারের চিকিৎসক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম তাঁর চিকিৎসাসেবা দিচ্ছে।

এর মধ্যে গত বুধবার রাত থেকে খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা ইনজেকশন দিয়ে তা বন্ধ করতে সক্ষম হন। বৃহস্পতিবার সকালে আবারও রক্তক্ষরণ হলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তবে ওই দিন দুপুরের আগে তার সেই অবস্থার কিছুটা উন্নতি হয় বলে মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানান। অর্থাৎ রক্তক্ষরণ কিছুটা কমে। পরে আবার থেমে থেমে রক্তক্ষরণ হয়। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন তাঁর রক্তক্ষরণ বন্ধে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..