বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নেত্রকোনায় জিপিএ প্রাপ্ত ও পঞ্চম শ্রেণী বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দিল জেলা সমবায় অফিস বিদ্যুতের বকেয়া আদায়ে গণমাধ্যমের ভুমিকা অপরিহার্য: জিএম মোহাম্মদ আবু রায়হান শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

বেতাগীর খাদিজা ডাক্তারি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫৯১৭ বার পঠিত

গত শুক্রবার (১৭ জানুয়ারি) ২০২৪ – ২০২৫ সেশনের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার (১৯ জানুয়ারি) এই এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

এবছর বেতাগী উপজেলা থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন খাদিজা। খাদিজা ৭৫.৬ স্কোরে ৩৫৪৪ তম মেধার সিরিয়ালে মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান।
বেতাগী পৌরসভায় কর্মরত মো : জহিরুল ইসলাম ও মোসা : সায়েরা আক্তারের মেঝ মেয়ে খাদিজা। তাদের বড় মেয়ে দুমকি বিশ্ববিদ্যালয় এবং ছোট ছেলেও অধ্যায়নরত।

খাদিজা বেতাগী সরকারি পাইলট হাইস্কুল থেকে এসএসসিতে গোল্ডেন প্লাস এবং বরিশাল সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসিতে গোল্ডেন প্লাস পেয়ে উত্তীর্ণ হয়। ছোটবেলা থেকেই মেধাবী খাদিজার সপ্ন ছিলো ডাক্তার হয়ে মানুষের সেবা করা।

খাদিজা জানান ” ছোট বেলা থেকে আমার সপ্ন ছিলো ডাক্তারি পড়ার আল্লাহর রহমতে আমি আমার সপ্ন পূরন করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে ডাক্তারি পড়াটা শেষ করে মানুষের সেবা করতে পারি ”

গর্বিত বাবা মো : জহিরুল ইসলাম বলেন ” ছেলে-মেয়ে ভালো কিছু অর্জন করলে সব পিতা- মাতা গর্ব অনুভব করে, আমরা খুবই খুশি এখন একটাই চেষ্টা থাকবে যাতে ওর ডাক্তারি পড়াটা ভালোভাবে শেষ হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..