মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরগুনায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতার আহ্বান তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস কৃষি বিভাগের নান্দাইলে সুরাশ্রম দাখিল মাদ্রাসা নবগঠিত এডহক কমিটির সংর্ধ্বনা বেতাগীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম অবহিতকরণ ও প্রেস কনফারেন্স আদমদীঘিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেয়ায় তোলপাড় তালতলীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপপরিচালকের আদমদীঘিতে বিএনপির কারা-নির্যাতিত ১৯ নেতাকর্মীকে সংবর্ধনা আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, নোটিশ না দেওয়ার অভিযোগ ব্যবসায়ীদের অসহায় মানুষের পাশে উত্তর তক্তাবুনিয়া আদর্শ যুব কল্যাণ সংস্থা, চিকিৎসা সহায়তা পেলেন দুই নারী

মোরেলগঞ্জে দুই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

মো: নাজমুল ,মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৮৮৯ বার পঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই—তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) বিকাল ৩টায় মোরেলগঞ্জ পৌর পার্কে এ উৎসবের আয়োজন করে উপজেলা প্রশাসন। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে স্থানীয় লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী পিঠার সমাহার এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শনার্থীদের মুগ্ধ করে।

উৎসবে মোরেলগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে। আয়োজনের প্রথম দিনে বাহারি স্বাদের দেশীয় পিঠার প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্টলে চিতই, ভাপা, পাটিসাপটা, দুধপুলি, সন্দেশসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার আয়োজন ছিল।

এছাড়া সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত, নৃত্য, নাটক ও আবৃত্তির মাধ্যমে তরুণ প্রতিভাবান শিল্পীরা দর্শকদের মুগ্ধ করেন।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃনাজমুল ইসলাম অনুষ্ঠানের উদ্বোধনকালে বলেন, “এ ধরনের উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক-বাহক। তরুণদের মাঝে দেশপ্রেম ও ঐতিহ্যচর্চার মনোভাব গড়ে তুলতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উৎসবে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবের দ্বিতীয় দিনেও ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এমন আয়োজনে স্থানীয়রা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..