শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মুরাদনগরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সাধারণ সভা অনুষ্ঠিত

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৯০০ বার পঠিত
মুরাদনগরে জামায়াতে ইসলামীর ইউনিয়ন সাধারণ সভা----------------- সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলার ১ নং ও ২ নং ধামঘর ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকালে ধামঘর দক্ষিণ পাড়া স্টেশন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

ধামঘর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাও. হাবিবুর রহমান হেলালীর সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা জামায়াতের এসিস্টেন সেক্রেটারী মাও. মুফতি আমিনুল ইসলাম ও প্রধান মেহমান কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ ইউসূফ হাকিম সোহেল।

উপজেলা ধামঘর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবুল হোসেন মাস্টার এর সঞ্চালনায় ও ধামঘর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ আবু হানিফ এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাবেক আমির মনসুর মিয়া, ধামঘর ইউনিয়ন আমীর ডাঃ এম এ আউয়াল খন্দকার, ধামঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের জন্য ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফের সমাজব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে জামায়াতে ইসলামী। আসন্ন জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে আমরা ইনশাআল্লাহ দুর্নীতি, অন্যায় ও অবিচারমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো।

তারা আরো বলেন, বাংলাদেশে আরকোন ফ্যাসিবাদের জায়গা হবে না। জামায়াত জনগণের সঙ্গে আছে, থাকবে, আর অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

এসময় জামায়াতের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..