শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দুটি আন্তর্জাতিক আয়োজনে পূর্ণ অর্থায়নে নির্বাচিত বাংলাদেশের যুব প্রতিনিধি জুবায়ের হোসেন বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ

মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৮৯১ বার পঠিত
মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার------------------ সংগৃহীত ছবি

কুমিল্লার মুরাদনগরে ৩০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।

বুধবার বিকালে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আকুবপুর ইউনিয়নের হিরাকাশি গ্রামের নুর ইসলামের ছেলে বোরহান (৩২), আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ গ্রামের জহর মিয়ার ছেলে কাউছার (২৮), এক গ্রামের সেন্টু মিয়ার ছেলে ইসমাইল মিয়া (৩২) ও ছাহেদ মিয়ার ছেলে মোঃ মাছুম(১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই(নিঃ) নিং ওয়াই মারমা সংগীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীকাইল ইউপিস্থ সোনাকান্দা এলাকার মফিজ মিয়ার “মা ভ্যারাইটিজ স্টোর” এর সামনে ঘোড়াশাল টু শ্রীকাইল বাজার গামী পাকা রাস্তায় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪ জন আসামী আটকসহ ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য পরিবাহনের ব্যবহৃত ১টি সিএনজি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ৪ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রিয় কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..