বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ একটি বক্তব্যের চেয়ে বড় একজন রাজনীতিকের পুরো পথচলা তাড়াইলে জাতীয় ছাত্র শক্তির বৃক্ষরোপণ কর্মসূচি মানবতাবিরোধী মামলায় কাদের-নাসিমসহ ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ বেতাগীতে পৃথক ঘটনায় গৃহবধূ ও যুবকের মৃত্যু কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মির্জাগঞ্জে মাছের ঘের থেকে ১০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, মামলা দায়ের দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ২০২৪ সালে পরিদর্শন কর্মকর্তার মন্তব্যের পরও ২০২৫–২৬ সালের হাজিরা নিয়ে অসঙ্গতির অভিযোগ ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে থুতু নিক্ষেপ

বেতাগীতে তাবলিক জামায়াতের ১৬ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটের চেষ্টা

সাইদুল ইসলাম মন্টু (বিশেষ প্রতিবেদক)
  • আপলোডের সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৬৩২০ বার পঠিত

বরগুনার বেতাগীতে তাবলীগ জামাতের ১৬ সদস্যকে অচেতন করে সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।
এদের মধ্যে গুরুতর অসুস্থদের ৮ জনকে বেতাগী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার এশাবাদ রাতে বেতাগী পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রয়াত ইফরান মৌলভী বাড়ীর মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকার কাকরাইল মসজিদ থেকে সোনাইমুড়ীর বাসিন্দা মুহাম্মদ রুস্তম কে আমীর করে পাঠানো তাবলীগ জামাতের ১৭ সদস্যের একাটি দল ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ার সময় হঠাৎ তারা অসুস্থ হয়ে পড়লে বিছানা থেকে কেউ উঠে দাঁড়াতে পারেনি।
এসময় স্থানীয় তাবলীগ জামাতের লোক খবর পেয়ে এবং পুলিশ এসে জামাতের লোকদের এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকায় অবস্থায় দেখে তাদেরকে উদ্ধার করে রাত দুই টায় গুরুতর আহত জামালপুরের মো: ইব্রাহিম খলিল (৬৫), মো: শহীদুল্লাহ (৬৯, মো: শাহাবুদ্দিন (৬০),সাইদুর রহমান (৬৮), চাঁদপুরের মো: আনোয়ার হোসেন (৫৯), ঢাকার বসুন্ধারার মো: মাহামুদুল হাসান (৬০, সোনাইমুড়িড় মো: আবুল বাসার (৬২) ও মো: কামাল হোসেন (৫০) কে হাসপাতালে ভর্তি এবং অন্যান্যদের চিকিৎসার ব্যবস্থা করে । এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা হাসপাতালের বেডে রয়েছে।
তাবলীগ জামাতের লোক ও স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতানাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নেওয়ার চেষ্টা চালায়।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহআলম হাওলাদার জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর অসুস্থদের উদ্ধার করে হাসাপাতাল ভর্তি এবং অন্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..