বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

বেতাগীতে যুবদের স্বনির্ভর সৃষ্টিতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৮৯৫ বার পঠিত

বরগুনার বেতাগীতে যুবদের স্বনির্ভর সৃষ্টিতে সপ্তাহব্যাপী প্রশিক্ষণের শেষে সনদপত্র ও সম্মানি বিতরণ করা হয়েছে।

২০ মে (মঙ্গলবার) বিকাল ৪ টায় বেতাগী দারুল ইসলাম মহিলা আলিম মাদ্রাসায় তরুণ কল্যাণ যুব পরিষদের আয়োজন যুব উন্নয়ন অধিদপ্তরের অপ্রাতিষ্ঠানিক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও জাতীয় যুব কাউন্সিল সদস্য অলি আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মামুন-অর-রশিদ, তরুণ কল্যাণ যুব পরিষদের সাধারণ সম্পাদক আদনান শাহরিয়ার রানা,সাংবাদিক মো. আরিফুর রহমান সুজন।

বেতাগী উপজেলার স্থানীয় ৩০ জন যুব নারী ও পুরুষদের ৬ দিন ছাগল পালন বিষয় প্রশিক্ষণ গ্রহণ করে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সহজ শর্তে ঋন সুবিধার নিয়ে বেকারত্বের গ্লানি দূর করে নিজের কর্মসংস্থান সৃষ্টি করে স্বনির্ভর গড়তে উৎসাহিত করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..