বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি রূপগঞ্জে ৫৪ মোবাইলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

বরগুনায় ডেঙ্গুতে শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৩৮ জন

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৯০০ বার পঠিত

ডেস্ক রিপোর্ট:

বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জুন) সন্ধ্যায় বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ জনে।

মারা যাওয়া শিশুটির নাম সাফওয়ান আব্দুল্লাহ। সে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন এবং বরগুনা নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সাজিয়া আফরিন দম্পতির মেঝো সন্তান। তাদের বাড়ি বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা এলাকায়।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, ‘সাফওয়ান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি ছিল। অবস্থার অবনতি হলে সকালে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকেরা অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা রেফার করেন। ঢাকায় নেয়ার পথে সাফওয়ানের মৃত্যু হয়।

এদিকে রোববার বরগুনায় নতুন করে আরও ৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে। তবে বেসরকারি হিসেবে আক্রান্তের সংখ্যা আরও বেশি বলে জানা গেছে।

বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ১৯২ জন, আর জেলাজুড়ে মোট চিকিৎসাধীন রয়েছেন ২১৫ জন।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘চিকিৎসা দিয়ে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার আবাসস্থল ধ্বংস করতে হবে। এজন্য জেলার প্রতিটি এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে এবং মশক নিধন কার্যক্রম বেগবান করতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..