মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে জনগণের সরকার জনগণের পার্লামেন্ট – ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ৬০৯৯ বার পঠিত

বি এন পির মহাসচিব ফখরুল ইসলাম বলেছেন বিজয়ের ৫০ বছরেও মুক্তিযুদ্ধের লক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র এখন পর্যন্ত পায়নি। জনগণ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে এবং কর্তৃত্ববাদী সরকারকে সরিয়ে জনগণের সরকার জনগণের পার্লামেন্ট এবং একটা মুক্ত রাষ্ট্র সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে।

মঙ্গলবার সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন আমরা ৫০বছর পূরণ করতে চলেছি এ বছরে। কিন্তু দুর্ভাগ্য হাজার ১৯৭১সালে যে লক্ষ্য নিয়ে আমরা স্বাধীনতা যুদ্ধ শুরু করেছিলাম এবং আমাদের অগণিত শহীদ প্রাণ দিয়েছেন। আমাদের বুদ্ধিজীবি মহল প্রাণ দিয়েছেন। সে মুক্তিযুদ্ধের লক্ষ্যে গণতান্ত্রিক একটা রাষ্ট্র এখন পর্যন্ত পাইনি। শুধু তাই নয় আমাদের জনগণের আশা-আকাঙ্ক্ষা ছিল মুক্তিযুদ্ধের চেতনা ছিল সবকিছুই ভূলুণ্ঠিত করে দিয়ে এখন একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের জন্য বর্তমান শাসকগোষ্ঠী বিভিন্নভাবে এদেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন তারা অসংখ্য মানুষকে খুন করেছে গুম করেছে।

মির্জা ফখরুল বলেন বেগম খালেদা জিয়াকে একদিকে যেমন তারা বন্দি করে রেখেছেন চিকিৎসার সুযোগ দিচ্ছেন না অন্যদিকে সমস্ত দেশ প্রেমিক মানুষের ওপর অত্যাচার-নির্যাতন চালিয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন আজকের এই দিনে আমরা শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে এবং আমরা আশাকরি জনগণ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠবে। জনগণের সরকার জনগণের পার্লামেন্ট এবং একটা মুক্ত রাষ্ট্র সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..