শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন দৈনিক সংবাদ বাংলাদেশের আইন উপদেষ্টা অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান বাংলাদেশের সহকারী-অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হলেন মির্জাগঞ্জের কৃতি সন্তান অ্যাড: খন্দকার এম. মনিরুজ্জামান সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী

বেতাগীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শ্রমিক নিহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৮৫ বার পঠিত
বেতাগীতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে শ্রমিক নিহত .........................................ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগীতে একটি প্রকল্পের সাইডে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাজিব (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বেলা ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজিব সেখানে দিনমজুর হিসেবে কাজ করছিলো।

রাজিবের বাড়ি কুষ্টিয়ার ভেড়ামাড়া উপজেলায়। তিনি কাজের সুবাদে বেতাগীতে বসবাস করতেন।

স্থানীয় ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, রাজিব বেড়িঁবাধ নির্মাজের জন্য সিমেন্টের ব্লক তৈরির কাজ করছিলেন। কাজের সময় গ্রাইন্ডিং মেশিনে সুইচ দেওয়ার মুহূর্তে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে রাজিব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান। পরে দ্রুত তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা রুজুক করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..