মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

উত্তরাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচনের দ্বারপ্রান্তে

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৫৮৭৬ বার পঠিত
উত্তরাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচনের দ্বারপ্রান্তে.........................................ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর উত্তরাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে রংপুর বিভাগ। বগুড়া থেকে নীলফামারীর সৈয়দপুর ইপিজেড পর্যন্ত ১৫০ কিলোমিটার দীর্ঘ গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণের কাজে ১ হাজার ৩৭৮ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এখন শুধু বাকি রয়েছে বাণিজ্যিক ভাবে গ্যাস সরবরাহ। গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবে বিসিক শিল্পনগরী, এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) এবং অর্থনৈতিক অঞ্চলগুলো। ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি বড় শিল্প প্রতিষ্ঠান যেমন আরএফএল, জিকে গ্রুপ এবং আকিজ গ্রুপ গ্যাস সংযোগের জন্য আবেদন করেছে।

রংপুর বিভাগের উদ্যোক্তাদের দাবি, ভারি শিল্পের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পেও সমান গুরুত্ব দিতে হবে। এতে শুধু বৃহৎ শিল্পই নয়, ক্ষুদ্র উদ্যোক্তারা সুযোগ পেলে পুরো অঞ্চলের শিল্পায়ন দ্রুত গতিতে এগিয়ে যাবে। রংপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি মনজুর আহমেদ আজাদ বলেন, গ্যাস সরবরাহ শুরু হলে রংপুর অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এলাকায় কর্মের সুযোগ পেলে তখন আর কাজের খোঁজে উত্তরাঞ্চলের মানুষকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলে ছুটতে হবে না। এখন শুধু অপেক্ষা কারখানা পর্যায়ে গ্যাস সংযোগ দেওয়ার।

চেম্বারের সভাপতি এমদাদুল হক বলেন, বর্তমানে উৎপাদন খরচ বেশি হওয়ায় স্থানীয় শিল্প প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। গ্যাস সংযোগ এলে খরচ কমবে, বিনিয়োগ বাড়বে, আর গড়ে উঠবে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প কারখানা। এতে যেমন কর্মসংস্থান বাড়বে, তেমনি দ্রুত এগিয়ে যাবে এ অঞ্চলের অর্থনীতি। অর্থনীতিবিদরা মনে করেন, বাজেট বরাদ্দে বৈষম্যের কারণে রংপুর অন্য অঞ্চলের তুলনায় পিছিয়ে আছে। এই অঞ্চলের উন্নয়নের জন্য গ্যাস সরবরাহে অগ্রাধিকার দিতে হবে এবং গ্যাসের দামও তুলনামূলক কম রাখা দরকার। এতে বড় শিল্প প্রতিষ্ঠানগুলো বিনিয়োগে আগ্রহী হবে এবং নদী ভাঙন এলাকায় কর্মসংস্থান তৈরি হবে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) রংপুর, পীরগঞ্জ ও নীলফামারী গ্যাস বিতরণ পাইপলাইন প্রকল্পের পরিচালক প্রকৌশলী ফজলুল করিম বলেন, গত ৩০ জুন সঞ্চালন লাইনের কাজ শেষ হয়েছে। ইতোমধ্যে ডিস্ট্রিবিউশন পাইপলাইন রংপুর, সৈয়দপুর বিসিক এবং উত্তরা ইপিজেডের গেট পর্যন্ত পৌঁছেছে। শিল্প প্রতিষ্ঠানগুলোকে সংযোগ প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর উত্তরাঞ্চলের শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে রংপুর বিভাগ। গ্যাস সরবরাহ শুরু হলে এই অঞ্চল কেবল অর্থনৈতিক গতিশীলতাই ফিরে পাবে না, হাজার হাজার মানুষের জীবিকারও নতুন সুযোগ সৃষ্টি হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..